Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৫, ১৮ জুলাই ২০২২
আপডেট: ০০:০১, ১৯ জুলাই ২০২২

হবিগঞ্জ থেকে মৌলভীবাজার ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত ৪

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭জন। সোমবার (১৮ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখি একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের এক নারী যাত্রী মারা যান। আহত মাইক্রোবাসের যাত্রীদের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তারা বর্তমানে মৌলভীবাজারে বসবাস করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দিলনাহার (৫৫) ও হেলেনা (২২)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুরাদ মিয়া (২২)। তিনি আব্দুল রউফের পুত্র।

দুর্ঘটনায় আহতরা হলেন নেত্রকোনার ফতেহপুর গ্রামের মহিউদ্দিন (৩৫), ইমরুল (৩৫), আকাশ (২৫), আতিকুর (৩৫), আনোয়ার (২৫), ফাইজুল (৩০) ও কামরুল (২৬)।

আহত আকাশ মিয়া  জানান, ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ঘটনার দিন একটি মাইক্রোবাসে ১১ জন মৌলভীবাজারে ফিরছিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়