সিলেট প্রতিনিধি, আইনিউজ
সিলেট বিমানবন্দরে ময়লার ব্যাগে মিলল কোটি টাকার স্বর্ণ
গোপন তথ্যের ভিত্তিতে এ স্বর্ণগুলো উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ময়লার ব্যাগের ভেতর থেকে কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল আটটার দিকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব ও কাস্টমস কর্মকর্তারা ময়লার ব্যাগ থেকে কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ১৬ গ্রাম ওজনের ওই স্বর্ণের বার জব্দ করেন। কাস্টমস কর্মকর্তাদের স্ক্যানারে লুকিয়ে রাখা স্বর্ণগুলো ধরা পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. নাজ্জাসী পারভেজ আইনিউকে বলেন, কাতারে দোহা থেকে আসা বিজি ২২৬ নম্বর ফ্লাইটে বিমানের ভেতরে ব্যবহৃত ময়লা-আবর্জনা ফেলার পলিব্যাগে করে স্বর্ণ চোরাচালান করা হবে এমন তথ্য আমরা আগেই পেয়েছিলাম। তাই আমরা প্রতিদিনের মতো ময়লার ব্যাগটি স্ক্যান করি। এসময় ময়লাগুলোর মধ্যে পেপার জাতীয় একটি বিশেষ বস্তু দেখা যায়। পরে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তা খুলে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬ গ্রাম। এর বাজার মূল্য এক কোটি টাকা।
- মিয়ানমারের আপত্তি খারিজ: রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার চলবে
- মিয়ানমারে চার গণতন্ত্রকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করলো সামরিক সরকার
- অর্ধ বছরে পানিতে ডুবে ৬৫০ জনের মৃত্যু
এর আগে গত ২৭ মে সকাল সাতটায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর কাছে এক কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়। মো. আলী আহমদ নামে ওই যাত্রী একটি নেবুলাইজার মেশিনের ভেতরে কৌশলে স্বর্ণের ১১টি পাত বহন করছিলেন। সেই পাতগুলো রুপালি রঙের প্রলেপ দেওয়া ছিল। এ নিয়ে চলতি বছরের মে, জুন ও জুলাই এই তিন মাসে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি স্বর্ণের চোরাচালান জব্দ করা হলো।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























