Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ৩০ আগস্ট ২০২২

কুলাউড়ায়

মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৩ দোকানকে জরিমানা

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন

সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় কুলাউড়ায় বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে ৩টি দোকানকে জরিমানা করেছে লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ আগস্ট) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্স এবং কুলাউড়া উপজেলার  কৃষি সম্প্রসারণ অফিসার মো: বিল্লাল হোসেনের সহযোগিতায় কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।                

অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার তাকে সংরক্ষণ করার দায়ে দক্ষিণবাজারে অবস্থিত মেসার্স ডিলমন ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

৬ দিন বাগানে কাজ করে একদিন কলেজে যান চা শ্রমিক খোকন

এছাড়াও রাস্তার পাশে খোলা অবস্থিয় খাদ্য সংরক্ষণ করা, রংয়ের প্যাকেটের গাঁয়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকা, ব্যবসায়ী লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারে অবস্থিত নাজমা হোটেলকে ৩ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স হেলাল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

‘হাসপাতালে গেলেই ডাক্তারবাবু হাতে প্যারাসিটামল ধরিয়ে দেয়’

অভিযান শেষে ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন আইনিউজকে বলেন, সার ও বীজের পাইকারি ব্যবসায়ীদেরকে মৌসুমী বীজ এবং সার সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত দামে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়