Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২২

রিকশাচালককে পিটানো সেই মানিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি

অভিযুক্ত যুবক মানিক মিয়া

অভিযুক্ত যুবক মানিক মিয়া

মৌলভীবাজারের জুড়ীতে রিকশাচালককে পেটানোর মামলায় মানিক মিয়া নামের এক যুবককের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মিছবাহুর রহমান এ আদেশ জারি করেন।

জানা যায়, গত বছরের ৪ মার্চ রাতে এক রিকশাচালককে পেটানোর দায়ে মানিক মিয়াকে জুড়ী বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে বের হয়ে তিনি মধ্যপ্রাচ্যে পালিয়ে যান।  

দীর্ঘদিন মামলা চলার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতের এমন আদেশে খুশি নির্মম নির্যাতনের শিকার রিকশাচালকের পরিবার। মানিক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আলফাজ আলীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রিকশাচালক শফিককে বিদেশে নেয়ার কথা বলে রোজিনা বেগম নামের এক মহিলা দুই লক্ষ টাকা নেন। টাকা নেয়ার পর বিভিন্ন তাল-বাহানা দেখিয়ে সময়ক্ষেপন করতে থাকেন তিনি। টাকার জন্য চাপ দেয়ায় গত বছরের ১৬ ফেব্রুয়ারি রাতে রোজিনা বেগমের চাচাতো ভাই মানিক ও তার ভাই আলমগীর শফিককে ঘর থেকে জোরপূর্বকভাবে ধরে নিয়ে কন্টিনালা এলাকায় মারধর করে।

সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন শফিককে মারধর করার পাশাপাশি তার মা ও স্ত্রীর ওপর হামলা করে দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।

পরে এ ঘটনায় রিকশাচালক শফিক গত বছরের ৪ মার্চ জুড়ী থানায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামী মানিককে গ্রেফতার করে।

মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের এপিপি এডভোকেট বাসুদেব ভট্টাচার্য মানিকের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু দিন আগে এ মামলার দুই জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।

রবিবার (১৮ সেপ্টেম্বর) আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। আগামী কিছুদিনের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করে রায় প্রদান করবে আদালত।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়