রাজশাহী প্রতিনিধি
ভোট চাইতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার প্রার্থী!
জশাহীর বাগমারার উপজেলার বাহামনিপাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে
রাজশাহীতে ভোট চাইতে গিয়ে বাড়ি ফেরার সময় দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এক প্রার্থীর সাথে। তিনি রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী বলে জানা গেছে। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই নারী বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, রাজশাহীর বাগমারার উপজেলার বাহামনিপাড়া মোড়ের সোহেল রানার চা-স্টলে গত বুধবার (৭ সেপ্টেম্বর) ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী নিজেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
পরে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছাড়পত্র নিয়ে বাগমারা থানায় তিনজনের নামোল্লেখ ও অজ্ঞাতপরিচয় দু'জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার রাতে পাঁচজনকেই গ্রেপ্তার করে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- বাহামনিপাড়ার চা স্টলের মালিক বাহামনি গ্রামের আজাহার আলীর ছেলে সোহেল রানা, বেলাল হোসেনের ছেলে দুলাল হোসেন ও আয়েন উদ্দীনের ছেলে ফজলুল হক এবং সাইধারা গ্রামের মেছের আলীর ছেলে মাহাবুর রহমান ও লাল মোহাম্মদের ছেলে আকবর হোসেন দুলাল।
ওই নারী জানান, গত ১ সেপ্টেম্বর তিনি কেশরহাটের কাউন্সিলরসহ মেম্বারদের কাছে ভোট চেয়ে ফেরার পথে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। রাত ৮টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে তিনি বাহামনিপাড়া মোড়ের সোহেল রানার চা-স্টলে আশ্রয় নেন। এ সময় চা-স্টলের শাটার নামিয়ে পাঁচজন তাকে ধর্ষণ করে। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়ে ১৫ দিন চিকিৎসা নেন।
তিনি বলেন, এখন ভোটের প্রচারে আছি। ভয় পাচ্ছি না। যারা আমার সঙ্গে অন্যায় করেছে, তাদের উচিত শিক্ষা দিয়েছি। তারা এখন কারাগারে।
- নবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
- নবীগঞ্জে মা-বাবাকে নির্যাতন করায় ছেলের ৬ মাসের জেল
এদিকে এ ব্যাপারে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান বলেন, ওই নারী নিজেই চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ দিয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে তাঁর মামলা নিয়েছি। এরপরই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
যদিও রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























