ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

পলি রানী দেবনাথ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৮:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস পালিত (ভিডিও)

বিশ্ব হার্ট দিবসকে ঘিরে বর্ণাঢ্য র‌্যালী

বিশ্ব হার্ট দিবসকে ঘিরে বর্ণাঢ্য র‌্যালী

`হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন'- এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস-২০২২ পালিত  হয়েছে।

আজ (২৯ সেপ্টেম্বর) বৃহষ্পতিবার মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশন-এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টায় র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএমএ-এর সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশন-এর সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ মাহবুব, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, প্রোগ্রাম প্রযোজক মো. আল-আমিনসহ প্রমুখ।

র‌্যালী শেষে শহরতলীর ঘড়ুয়া এলাকায় দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে তিনশতাধিক রোগীকে চিকিৎসাপত্র দেওয়া হয়।

এ বিষয়ে মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশন-এর সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু বলেন, এ হার্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো অসহায়, গরীব যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না তাদেরকে সেবা দেওয়া।

তিনি আরো বলেন, হার্ট আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। হার্ট আমাদের রক্ষা করে, কিন্তু হার্ট যদি অসুস্থ হয়ে যায় তাহলে অন্য রোগের মতো চিকিৎসা পাওয়ার অতটা সময় পাওয়া যায় না। এর জন্য হার্টের প্রতি যত্নশীল হতে হবে। হার্টকে গুরুত্ব দিতে হবে।

আইনিউজ/এইচএ

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়