Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ১২ অক্টোবর ২০২২

বৃহস্পতিবার মৌলভীবাজারে যে ৫ স্কুলে দেয়া হবে শিশুদের করোনা টিকা

বৃহস্পতিবার ৫ থেকে ১১ বছরের  প্রায় ৭৯৫ শিশুকে করোনা টিকা দেয়া হবে

বৃহস্পতিবার ৫ থেকে ১১ বছরের প্রায় ৭৯৫ শিশুকে করোনা টিকা দেয়া হবে

সারাদেশের মতো মৌলভীবাজার জেলায় ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকাদান কার্যক্রম অব্যাহত আছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তৃতীয় দিনে শহরের ৫টি স্কুলে শিশুদের করোনা টিকা দেওয়া হবে। এদিন প্রায় ৭৯৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভা ইপিআই সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) যেসব স্কুলে টিকা দেওয়া হবে  

বৃহস্পতিবার শহরের ৫টি স্কুলে শিশুদের করোনা টিকা দেওয়া হবে। সেগুলো হলো- বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১২ শিশু, পৌরসভা ইপিআই কার্যালয়ে ১০০ শিশু, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৩ শিশু, শাহ মোস্তফা একাডেমিতে ১০০ শিশু, আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলে ১৬০ শিশুকে করোনা টিকা দেওয়া হবে।

এদিকে গত মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান- জেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ২ লাখ ৯৮ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) প্রথমদিন মৌলভীবাজার পৌরসভার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসায় টিকা কার্যক্রম চলে।

আজ বুধবার (১২ অক্টোবর) দ্বিতীয়দিনে শহরের শিশু কল্যাণ সরাকরি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শিশু, পৌরসভা ইপিআই কার্যালয়ে ১০০ শিশু, হাজী নছিব উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ শিশু এবং জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১৪ জন শিশুকে করোনা টিকা দেওয়া হয়।

পৌর এলাকায় টিকাদান চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

এছাড়া জেলার ই্উনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমের দিন-তারিখ ও ব্যবস্থাপনা করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সেভাবে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়