Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ১৬ অক্টোবর ২০২২

দেশসেরা মেয়রের পুরস্কার গ্রহণ করলেন মেয়র ফজলুর রহমান

সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মেয়র ফজলুর রহমান

সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মেয়র ফজলুর রহমান

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা মেয়রের পুরস্কার গ্রহণ করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

আজ রোববার (১৬ অক্টোবর) রাজধানীর ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।  

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্বরূপ মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানকে এ পুরস্কার দেওয়া হয়।  পাশাপাশি মৌলভীবাজারের স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে শ্রেষ্ঠ উপ-পরিচালক হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন।

আজ রোববার (১৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীর ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কার দেওয়া হচ্ছে।

এ পুরস্কারের জন্য সারাদেশে ১০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। এরমধ্যে আছেন স্থানীয় সরকার উপ-পরিচালক সাতজন, ইউনিয়ন চেয়ারম্যান দুইজন। তবে সারাদেশে একজন মাত্র মেয়র এ পুরস্কারের জন্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে মনোনীত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নগদ অর্থ, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি ও উৎসাহ বাড়িয়ে দেয়। এই পুরস্কারও কাজের এবং কষ্টের স্বীকৃতি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়