নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার | জেলা পরিষদ নির্বাচন | চলছে ভোটদান
মৌলভীবাজারে কেন্দ্রে ইভিএমে ভোটদান করছেন ভোটার
আজ দেশের ৫৭ জেলায় চলছে নির্বাচন। তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে শুরু হয়েছে ভোটদান। চলবে বেলা ২টা পর্যন্ত।
জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে- ভোটার উপস্থিতি খুবই কম। ভোটারের চেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাই বেশি।
ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ নির্বাচনে শুধু ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ৭টি কেন্দ্রে ৯৫৬ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।
শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে কোজ করছেন। পাশাপাশি র্যাব, বিজিবি টহলে রয়েছে।
মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বন্ধ আছে চাপাই ও নোয়াখানীর ভোট
জেলা পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে।
ভোলা ও ফেনী জেলার সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ফলে এ দুই জেলায় কোনো নির্বাচনের প্রয়োজন পড়বে না।
এ নির্বাচনে ৫৭টি জেলার চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন। ৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোটকেন্দ্র ৪৬২টি ও ভোটকক্ষ ৯২৫টি। মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।
দুই জেলায় হামলা
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রচারের শেষদিনে কালিয়া উপজেলায় এক নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী খান শাহীন সাজ্জাদ পলাশের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
গত শনিবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ আছে, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবীরুল হক মুক্তির উপস্থিতিতে তার পছন্দের সদস্য প্রার্থী খান রবিউল ইসলাম ও তার সমর্থকরা এ হামলা চালিয়েছে। তবে মুক্তি দাবি করেছেন, পৌর ভবনে সদস্য প্রার্থী খান শাহীন টাকা বিলাচ্ছিল। বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গিয়েছিলেন। এর বাইরে আর কিছুই হয়নি।
সময় টিভি | ইউটিউব চ্যানেল | হ্যাকিং
পঞ্চগড়ে চেয়ারম্যান প্রার্থীকে গালিগালাজ
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে গিয়ে ভয়ভীতি দেখানো, গালিগালাজ করা, ইটপাটকেল নিক্ষেপ ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
গত শনিবার (১৫ অক্টোবর) রাতে এক দল দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেল বহর নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























