মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:৪৯, ১৯ অক্টোবর ২০২২
লাউয়াছড়ায় ডাকাতি | অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার
বাকিদের গ্রেপ্তারে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মৌলভীবাজারে অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ ৫৩ হাজার টাকা ও ১৩ টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান- মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সড়কে গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস থামিয়ে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল যাত্রী ও চালকদের হাত-পা বেঁধে, জখম করে টাকা ও মোবাইল লুণ্ঠন করে।

এ ঘটনায় আটক সাতজনের মধ্যে দুইজন তিনদিনের রিমান্ডে রয়েছে। ডাকাত দলে মোট ১৫ জন সদস্য রয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- বশির আহমেদ (৩৫), মো. আবুল হোসেন (৩৫), কইনুল ইসলাম (২৫), সবুজ মিয়া (৫০), লোকমান মিয়া (৩০), আব্দুল মালিক (২৮) ও আরিফ মিয়া (৪২)।
এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, হবিগঞ্জের চুনারুঘাট, সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
গত ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলার বাহুবলের রশিদপুরে সড়ক ডাকাতির সাথেও তারা জড়িত ছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























