কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ৫ দিনের নৃত্য কর্মশালা
সমাপনী অনুষ্ঠান শেষে একাডেমীর পক্ষ থেকে প্রশিক্ষক কঙ্কনা সিংকে ক্রেস্ট বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ৫ দিনব্যাপি নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত রোববার (২৩ অক্টোবর) রাত ৮টায় মাধবপুর শিববাজারস্থ একাডেমির অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা
ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা লক্ষী নারায়ন সিংহ, উস্তাদ কুঞ্জ সিংহ, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা, আব্দুল গফুর চৌধুরী মহিলা করেজের প্রভাষিকা শর্মিলী সিনহা, ললিতকলা একাডেমির সংঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহা, মণিপুরি নর্তনাঙ্গন কলকাতার পরিচালক ও নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। পরে নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং কর্মশালায় অংশগ্রহনকারী শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করেন। এছাড়াও কঙ্কনা সিং একক দুটি নৃত্য পরিবেশন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় মণিপুরিসহ বিভিন্ন জনগোষ্ঠীর ১৬ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। আমন্ত্রিত অতিথিরা মণিপুরি ললিতকলা একাডেমির পক্ষ থেকে প্রশিক্ষক কঙ্কনা সিংকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
পরে কর্মশালায় অংশগ্রহনকারী নৃত্যশিল্পীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে ললিতকলা একাডেমির কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























