মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার | বিশ্ব হাতধোয়া দিবস পালিত
আজ সারাদেশে একযোগে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস
সবার জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী স্বপন চাকমা-সহ জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই আয়োজন করে।
আলোচন সভায় বক্তারা বলেন- নিয়মিত ২০ মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে। এতে রোগজীবানু ধ্বংস হয়। করোনাসহ অধিকাংশ রোগবালাই থেকে নিজেকে রক্ষা করা যায়। এ বিষয়টি শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নেতৃস্থানীয় মানুষের মাধ্যমে সমাজের সকল স্তরে পৌঁছে দিতে হবে। সচেতনতনা তৈরি করতে হবে।
সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা মৌলভীবাজারে সাধারণ মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থার তথ্য তুলে ধরেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























