Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ৩০ অক্টোবর ২০২২

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিলেট-শারজাহ সরাসরি ফ্লাইট

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট

আগামী মঙ্গলবার (১ নভেম্বর) থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরব আমিরাতের শারজাহে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১ নভেম্বর থেকেই সিলেট-শারজাহ রুটে বিমানের সরাসরি ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হয়। এবার সিলেট থেকে সরাসরি বিমান যাবে শারজাহে। এতোদিন সিলেটের দুবাই প্রবাসীদেরকে ফ্লাইটের জন্য ঢাকা যেতে হতো। এই ফ্লাইটটি চালু হওয়ায় সিলেট থেকেই সরাসরি ফ্লাইটে শারজাহ পৌঁছাতে পারবেন সিলেটের দুবাই প্রবাসীরা।

জানা গেছে, ১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে বিমানের ৭৩৭ মডেলের বিজি-২৫১ ফ্লাইটটি ১৬৪ জন যাত্রী নিয়ে আরব আমিরাতের শারজাহের উদ্দেশ্যে রওনা দেবে।

সংশ্লিষ্টরা জানান, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালের সম্প্রসারণ করা হচ্ছে। এতে বিমানবন্দরের সক্ষমতা বাড়ছে। ফলে আন্তর্জাতিক রুটগুলোতে সরাসরি ফ্লাইটও বাড়ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে। পয়লা নভেম্বর থেকে শারজাহ ফ্লাইটও চালু হচ্ছে।

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া বলেন, গত সপ্তাহে জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে সিলেট-শারজাহ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। এরপর সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট চালুর ভাবনা আছে তাদের।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়