Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ৩১ অক্টোবর ২০২২
আপডেট: ১৩:২৬, ৩১ অক্টোবর ২০২২

মৌলভীবাজারে উদীচীর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদীচী শিল্পীদের পরিবেশনা

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদীচী শিল্পীদের পরিবেশনা

গত ২৯ অক্টোবর (শনিবার) ছিল একুশে পদক জয়ী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। মৌলভীবাজার জেলা সংসদ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল `শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান।'

শনিবার সকাল ১০ টায় সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এদিন সন্ধ্যা ৬টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন শহরের সংস্কৃতিমনা শতাধিক সুধীজন।

জাতীয় সংগীত এবং দলীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উদীচীর দলীয় সঙ্গীত পরিবেশন করেন দলের কর্মীরা।

এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান।

এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ অপূর্ব কান্তি ধর, সৈয়দ আব্দুল মতলিব রনজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, উদীচী জেলা সংসদের সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, উদীচী জেলা কমিটির সহ-সভাপতি শক্তি পাল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রমাপদ ভট্টাচার্য যাদু, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহিদুর রহমান। সঞ্চালনায় ছিলেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস।

আলোচনা সভার পরে উদীচীর শিল্পীগণ গণসংগীত ও লোকগান পরিবেশন করেন। বাউল গান পরিবেশন করেন সাদ্দাম হোসেন ও তার দল।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়