সিলেট প্রতিনিধি
১৬৪ যাত্রী নিয়ে আজ সিলেট থেকে দুবাই যাবে বিমানের প্রথম ফ্লাইট
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
আজ থেকে চালু হবে সিলেট টু শারজাহ রুটে সরাসরি বিমানের আন্তর্জাতিক ফ্লাইট। উদ্বোধনী ফ্লাইটের যাত্রীর সংখ্যা ১৬৪ জন। ১ নভেম্বর রাত সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমানের একটি ফ্লাইট (বিজি-২৫১)।
বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভূঁইয়া মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে,গত ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়।
জানা গেছে, শারজাহমুখী ফ্লাইটটি আগামীকাল বুধবার (২ নভেম্বর) সেখানকার স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
এ বিষয়ে ব্যবস্থাপক মনসুর আহমেদ ভূঁইয়া বলেন, শারজাহ ফ্লাইট চালুর ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে। এরপর মদিনায় সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর তাদের চিন্তা-ভাবনা রয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























