Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ৫ নভেম্বর ২০২২

মৌলভীবাজার | সমবায় দিবস উদযাপন

জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য সমবায় র‍্যালি

জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য সমবায় র‍্যালি

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়  প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যামলি বের হয়।

পরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজারের অধ্যক্ষ তোফায়েল অহম্মদ।

স্বাগত বক্তব্য রাখেন মৌলভবাজার জেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) চন্দন দত্ত। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা ও সমবায়ী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন এবং জেলা সমবায় বিভাগ এই আয়োজন করে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়