Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ৫ নভেম্বর ২০২২

জৈন্তাপুরের মেয়েকে ধ র্ষ ণে র অভিযোগ, কমলগঞ্জের ২ যুবক আটক

আটক অভিযুক্ত দুই যুবক

আটক অভিযুক্ত দুই যুবক

সিলেটের জৈন্তাপুরের এক কিশোরীকে বাড়িতে আটকে ধ র্ষ ণে র অভিযোগ ওঠায় মৌলভীবাজারের কমলগঞ্জের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৪ নভেম্বর) রাতে শ্রীমঙ্গলের একটি বাসা থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। পরে ওই বাসা থেকেই অভিযুক্তত দুজনকে আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

এ ঘটনায় শনিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মোহন মিয়া (২৪) ও সুলতান বক্সের ছেলে রাজ্জাক বক্স (২২)।

পুলিশ সুত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর থানার আব্দুস শহীদের কিশোরী গত রোববার কমলগঞ্জ উপজেলার আদমপুর নানা বাড়িতে আসার জন্য রওয়ানা দেন। কমলগঞ্জ আসার পর উপজেলার উত্তরভাগ গ্রামের মোহন মিয়া ও রাজ্জাক বক্স নামের দুজন যুবক বাড়িতে পৌঁছে দেয়ার নামে সিএনজিতে উঠিয়ে তাকে একটি বাড়িতে আটকে রেখে রাতভর ধ র্ষ ণ করে।

শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কমলগঞ্জের দুই যুবককে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মায়াবী গেস্ট হাউজের মালিক মাহবুবুর রহমানের বাসা থেকে আটকসহ কিশোরীকে উদ্ধার করে। পরে শ্রীমঙ্গল থানার পুলিশ ভিকটিম কিশোরীসহ ২ যুবককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে।

শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনাটি জানতে পেরে কিশোরীর বাবা আব্দুস শহীদ বাদী হয়ে শনিবার কমলগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধ র্ষ ণ মামলা দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা বাদি হয়ে একটি ধ র্ষ ণ মামলা দায়ের করেন। অভিযুক্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনিউজ/এইচএ

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়