Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৭, ৭ নভেম্বর ২০২২

প্রথম আলোর দেশ সেরা প্রতিনিধি হলেন সিলেটের সুমন

প্রথম আলোতে কর্মরত সুমন কুমার দাশ

প্রথম আলোতে কর্মরত সুমন কুমার দাশ

নিজেদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ সেরা প্রতিনিধির নাম ঘোষণা করেছে দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো। এবছর দেশ সেরা প্রতিনিধির পুরষ্কার পেয়েছেন সিলেটের সুমনকুমার দাশ।  তি‌নি‌ প্রথম আলো সিলেট কার্যলয়ের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। 

এর আগে ২০১৯ সালেও প্রথম আলোর প্রতি‌নি‌ধি সম্মেলনে সেরা প্রতি‌নি‌ধি হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

গতকাল রোববার (৬ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কর্মী উৎসবে প্রথম আলোর সম্পাদক ম‌তিউর রহমান ও ব‌্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শ‌রিফের হাত থেকে সেরা প্রতি‌নি‌ধির পুরস্কার গ্রহণ করেন সুমন কুমার দাশ।

এর আগে প্রতিষ্ঠাবা‌র্ষিকীর অনুষ্ঠানে শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, বিকাশের সিইও কামাল কাদীর, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও অভিনেতা চঞ্চল চৌধুরী অ‌তি‌থির বক্তব‌্য দেন।

অনুষ্ঠানে বক্তব‌্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সহযোগী সম্পাদক কথা সা‌হি‌ত্যিক আ‌নিসুল হক। সাংবাদিক সুমনকুমার দাশ ২০০৪ সাল থেকে প্রথম আলোতে কর্মরত আছেন।

কর্মজীবনে তিনি প্রথম আলোতে সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় লোক সংস্কৃতি নিয়ে লেখা ও ধারাবাহিক গবেষণার কাজও করে যাচ্ছেন। এ অঞ্চলের মরমী লোককবিদের নিয়ে তিনি বই লিখেছেন। তাছাড়া, বিভিন্ন প্রচার মাধ্যমেও তিনি এ অঞ্চলের কৃষ্টি ও লোক সাহিত্যকে প্রচারে ভূমিকা রাখছেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়