Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

পুলক পুরকায়স্থ

প্রকাশিত: ১১:১০, ১২ নভেম্বর ২০২২
আপডেট: ১১:১৪, ১২ নভেম্বর ২০২২

শ্রীমঙ্গলে মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে

এই হেলিকপ্টারে করে বউকে নিয়ে আসেন শ্রীমঙ্গলের বর।

এই হেলিকপ্টারে করে বউকে নিয়ে আসেন শ্রীমঙ্গলের বর।

মা-বাবার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নববধূকে ঘরে তুলবেন। সেই স্বপ্ন পূরণ করলেন পোল্যান্ড প্রবাসী ছেলে রাজু আহমেদ দোলন।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় চলন্তিকা খেলার মাঠে হেলিপ্যাডে এসে অবতরণ করে কনে নিয়ে আসা হেলিকপ্টারটি।

জানা গেছে, রাজু আহমদ দোলন শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও রুবিনা বেগম দম্পতির বড় পুত্র। কনে মোছা. আছমা আক্তার ইতি একই এলাকা মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা মরহুম নুরুল ইসলাম ও মরহুমা রাহেলা ইসলামের ছোট কন্যা।

বিয়ের হেলিকপ্টারের উঠানামা দেখতে স্থানীয় জনগণের ছিল ব্যাপক ভিড়। বরযাত্রী ও আত্মীয় স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখা উৎসুক মানুষ ছিল বেশি।

বর রাজু আহমেদ দোলন জানান, কয়েক বছর আগে লেখাপড়ার উদ্দেশ্যে আমেরিকা পাড়ি দেন। সেখানে ব্যবসার ওপর ডিপ্লোমা করে পোলান্ডে যান তিনি। পোলান্ডে গিয়ে প্রথমে একটি রেষ্টুরেন্ট খুলে ব্যবসা শুরু মাধ্যমে এখন পোল্যান্ডে চারটি রেষ্টুরেন্টের মালিক তিনি।

মাত্র ৪ ঘণ্টার জন্য হেলিকপ্টারকে দুই লক্ষ টাকা ভাড়া দিতে হয়েছে বলেও জানান বর রাজু আহমেদ।

আইনিউজ/এইচএ

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়