Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩২, ২৭ ডিসেম্বর ২০২২

আন্তঃজেলা দলের ১ ডাকাত শ্বশুর বাড়ি থেকে আটক

শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া ডাকাত শিশু মিয়া। ছবি- আইনিউজ

শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া ডাকাত শিশু মিয়া। ছবি- আইনিউজ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামের মনর মিয়ার (মইনুদ্দিন) ছেলে বিভিন্ন ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো. শিশু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলার বানিয়াচংয়ের আদাগুরা গ্রাম থেকে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

নবীগঞ্জ থানা প্রশাসন তথ্য সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ শিশু মিয়কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,  নবীগঞ্জ থানার এসআই মো. নাঈম উদ্দিন এর নেতৃত্বে বানিয়াচং থানার পুলিশের সহায়তায় শিশু মিয়ার শ্বশুর বাড়ি বানিয়াচং থানার আদুগুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়