Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬,   চৈত্র ৬ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ২২ মে ২০২৩

কমলগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা 

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা। ছবি- আই নিউজ

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ মে ) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। 

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, শিক্ষক আব্দুল মুমিন, সাংবাদিক শাহীন আহমেদ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়