নিজস্ব প্রতিবেদক
সিসিক নির্বাচন : প্রতীক পেয়ে যা বললেন প্রার্থীরা !
শুক্রবার (২ জুন) সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।
এদের মধ্যে দলীয় মনোনীত ৪ জন প্রার্থী রয়েছেন। দলীয় নির্বাচনী প্রতীক হিসেবে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা প্রতীক এবং জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক গোলাপফুল প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের পর আজ থেকেই শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।
মেয়র পদের প্রার্থীদের ছাড়াও সাধারণ আসনে কাউন্সিলর পদের প্রার্থী এবং সংরক্ষিত আসনের প্রার্থীদেরও মাঝেও আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ হবে।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























