বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ডিসির মতবিনিময়
মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা, নির্বাচন অফিসসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত কর্মকর্তা পদায়ন ও সাম্প্রতির ভূমির খাজনা পরিশোধে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। সোমবার (০৫ জুন) দুপুরে তিনি বড়লেখা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মৌলভীবাজারে যোগদানের পর বড়লেখায় প্রথম তিনি এই মতবিনিময় সভা করেছেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ জাহেদ আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ছালেহ আহমদ জুয়েল।
সভায় বিভাগীয় সমস্যা তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি অফিসার মনোয়ার হোসেন প্রমুখ।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























