Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ১১ জুন ২০২৩

মৌলভীবাজারে গাঁজার গাছসহ পুলিশের কাছে আটক বৃদ্ধ 

গাঁজার গাছসহ পুলিশে আটক বৃদ্ধ মো. ফিরোজ মিয়া (৫৫)। ছবি- আই নিউজ

গাঁজার গাছসহ পুলিশে আটক বৃদ্ধ মো. ফিরোজ মিয়া (৫৫)। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকায় গাঁজার গাছসহ ফিরোজ মিয়া (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে। 

শনিবার (১০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর থানাধীন সাধুহাটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক ফিরোজ মিয়া পশ্চিম সাধুহাটি গ্রামের মৃত নসুম উল্লাহর ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে পুলিশ মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটির বান্দের বাজারে ফিরোজ মিয়ার চায়ের দোকানের পেছনে এই গাঁজার গাছ দেখতে পান। গাঁজা বিক্রির উদ্দেশ্যে গাজার চাষ করা হয়েছে এমন তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সদর মডেল থানার এসআই মো. মাহবুবুল আলম ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে আসামিকে আটক করেন। 

পুলিশ ঘটনাস্থল থেকে দোকান মালিক গাঁজা চাষী মো. ফিরোজ মিয়াকে আটক করে। পরে  ফিরোজ মিয়ার দেখানো মতে চায়ের দোকানের পেছন থেকে একটি গাঁজার গাছ জব্দ করা হয়। 

আটককৃত ফিরোজ মিয়া বিক্রির উদ্দেশ্যে এই গাঁজা গাছ রোপন করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। 

এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়