নিজস্ব প্রতিবেদক
ঐক্যবদ্ধ আ`লীগ, নৌকার বিজয় সুনিশ্চিত : নানক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত তৎপর।
আর তাদের অপতৎপরতার জাবাব দিতেও প্রস্তুত দেশের মানুষ। মির্জা ফখরুল প্রতিদিন নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচনের আসার সাহস দেখাতে পারছেন না। আমি তার এবং বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, সাহস থাকলে নির্বাচনে আসুন। বরিশাল খুলনায় জনগণ যে রায় দিয়েছেন তা উপলব্ধি করুন। মানুষ আমাদের সাথেই আছেন। আর তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। এদেশে আর কোনোদিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।
তিনি বুধবার (১৪ জুন) সন্ধ্যায় মহানগরের একটি অভিজাত হোটেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলীয় প্রচার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় নানক এসব কথা বলেন।
তিনি বলেন, বরিশাল খুলনায় মেয়র পদে আওয়ামী লীগের সঙ্গে কেউ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও তাই হবে। নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুুরী তার যোগ্যতা বলেই সিলেটবাসীর হৃদয় জয় করতে সক্ষম হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ, এখনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীই তার মতো যোগ্যতা রাখেন না। তবে বসে থাকলে চলবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে একেকজন আনোয়ারুজ্জামান হয়ে প্রচারণা চালাতে হবে। এখন পর্যন্ত সিলেটের নৌকার নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আওয়ামীবিরোধীরা ঐক্যবদ্ধভাবে নৌকা ঠেকানোর চক্রান্তে লিপ্ত। তবে সিলেটবাসী তাদের পাত্তা দিবেন না। সিলেটের আওয়ামী নেতাকর্মীরা তাদের যেকোন সব চক্রান্তের জবাব ব্যালটের মাধ্যমেই দিবেন বলে আমি বিশ্বাস করি। বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
নানক সিলেটের আওয়ামী নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার নির্দেশ দেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ জেবুন্নেছা হক।
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন,সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ।
আইনিউজ/ই.উ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























