Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৮, ১৬ জুন ২০২৩

সিলেটে ভূমিকম্প অনুভূত 

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

গুগলের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া এ কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। এতে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে ওঠে।

গুগল এ ভূকম্পনের মাত্রা ৪ দশমিক ৬ বলে জানালেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি। কম্পনের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্যও জানা যায়নি।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪.৮। যার গভীরতা ছিল ৯ কিলোমিটার।

এর আগে গত ৫ মে সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। ওই কম্পনের উৎপত্তিস্থল চিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়