কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় ১০২ পিস ইয়াবাসহ আটক ১
ইয়াবাসহ আটক জমির আলী। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ জমির আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জুন) রাতে কুলাউড়া থানাধীন চাতলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল কুলাউড়া থানাধীন কাদিপুর ইউনিয়নের চাতলগাও এলাকায় অভিযান চালায়। চাতল্গাও এর কুলাউড়া টু রবিরবাজার রেলগেট এলাকা থেকে জমির আলীকে আটক করে পুলিশ।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে স২ টি নীল রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক জমির আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গ্রামের সিরাজ আলীর ছেলে। বর্তমানে সে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭/৮ টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























