Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ৩০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:৩২, ৩০ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে প্রবাসী মেলা ও জব ফেয়ার

জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে শনিবার সকালে একটি র‍্যালী বের হয় ছবি- আই নিউজ

জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে শনিবার সকালে একটি র‍্যালী বের হয় ছবি- আই নিউজ

দেশে প্রথমবার উদযাপিত জাতীয় প্রবাসী দিবসে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী মেলা ও জব ফেয়ার। 

শনিবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই আয়োজন করে। অনুষ্ঠানে বৈদেশিক রেমিটেন্স পাঠানো দুই প্রবাসী ও একটি ব্যাংককে পুরস্কৃত করা হয়। 

এ উপলক্ষে সকালে একটি র‍্যালী বের হয়। পরে প্রবাসী মেলা ও জব ফেয়ার পরিদর্শন করেন অতিথিরা। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন। 

এছাড়াও, বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন।

শনিবার দিনব্যাপী ২০টি স্টলে প্রবাসীদের প্রশিক্ষণ, দক্ষতা এবং চাকরি বিষয়ে তথ্য-উপাত্ত ও সেবা দেওয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়