ঢাকা, বুধবার ২৪ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ২৪ জুন ২০২৬

সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানিক দল।

সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত বিশ্বম্ভরপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অংশ নেয় র‌্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ।

অভিযানকালে চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ (১) ধারা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫৩ ধারায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো: আনিকা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আব্দুল আজিজকে ১০ হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক মো. নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা এবং পলাশ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯ জানায়, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের চলমান গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়