ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ২০ মে ২০২৪

শায়েস্তাগঞ্জে ট্রেনে নিচে কা*টা পড়ে যুবকের পা বিচ্ছি*ন্ন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা কাটা পড়ে মোহাম্মদ সাকিব (৩০) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (২০ মে) সকাল ৬টায় শায়েস্তাগঞ্জ উপজেলার  অলিপুরে সৈয়দ আবতাব উদ্দিন শাহ্ মাজার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহ*ত মোহাম্মদ সাকিব চট্টগ্রামের বোয়ালখালির উপজেলার পশ্চিম কদুরখীল গ্রামের মান্নান মিয়ার ছেলে। 

সাকিবের সঙ্গে পাওয়া আইডি কার্ড অনুযায়ী সাকিব চট্টগ্রাম ম্যাফ সুজ লিমিটেডের অধীনে অ্যাম্বোসিং বিভাগের জেনারেল অপারেটর।

জানা যায়, রেললাইনের কাছে হাঁটাহাটি করছিলেন সাকিব। এ সময় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পাওয়ার পর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে জানালে তাদের একটি টিম ঘটনাস্থল গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়