নিজস্ব প্রতিনিধি
আপডেট: ০৯:০৮, ১০ জুলাই ২০২১
মৌলভীবাজার সদর হাসপাতালে তিনটি আইসিইউ বেড দিলো অগ্রণী ব্যাংক
ভয়াবহ অবস্থার দিকে অগ্রসর হচ্ছে মৌলভীবাজার জেলার করোনা পরিস্থিতি। এমন অবস্থায় মৌলভীবাজারবাসীর সহায়তার উদ্যোগ নিয়েছেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস উল ইসলাম। করোনার এমন পরিস্থিতিতে তিনি নাভানা গ্রুপের পক্ষ থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনটি অত্যাধুনিক আইসিইউ বেড দিয়েছেন।
অগ্রণী ব্যাংকের এমডির এমন উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিকের নিকট ৩টি আইসিইউ বেড হস্তান্তর করেন মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস উল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমদ ফয়সাল জামান, অগ্রণী ব্যাংকের উপ- ব্যবস্থাপক মো. আব্দুল লতিফ, ব্যবস্থাপক ফারুক আহমদেএবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় মেয়র ফজলুর রহমান বলেন, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মৌলভীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ শামস উল ইসলাম করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে জরুরি জিনিসপত্র দিয়ে সমাজ সেবায় কাজ করে যাচ্ছেন। তিনি শামস উল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























