নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:২২, ১০ জুলাই ২০২১
মৌলভীবাজারে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪
মৌলভীবাজারে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসাথে তাল মিলিয়ে বাড়ছে সংক্রমণের হারও। গত একদিনে জেলায় আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষায় এই ৫৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪৭ দশমিক ৪ শতাংশ। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৪৯ শতাংশ। সেই তুলনায় একদিনের ব্যবধানে কিছুটা হলেও কমেছে সংক্রমণের হার।
জেলায় এ পর্যন্ত মোট ৩৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৮১ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালের রোগী ছিলেন। এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন।
শনিবার (১০ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত ৫৪ রোগীর মধ্যে রাজনগরের ৫ জন, কুলাউড়ার ২০ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২২ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলা, বড়লেখা ও জুড়ীতে আলাদাভাবে আক্রান্তের সংখ্যা শুন্য।
মৌলভীবাজারে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন জেলাটিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গত বুধবার (৭ জুলাই) জেলাটিতে ৯৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একদিনে দৈনিক শনাক্তের এতো সংখ্যা এর আগে দেখেনি মৌলভীবাজার।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, চলতি মাসের প্রথম সপ্তাহে (১ জুলাই থেকে ৭ জুলাই) জেলায় ৩৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় তিনজন করোনা রোগীর মৃত্যুও হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ১০৮ জন। এ থেকে বোঝা যায়, জেলায় সুস্থতার চেয়ে সংক্রমণ বেশি।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















