ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ১০ জুলাই ২০২১
আপডেট: ১২:৪৬, ১০ জুলাই ২০২১

করোনায় মারা গেলেন চাঁদনীঘাট ইউপির সাবেক মেম্বার খছরুজ্জামান

করোনা আক্রান্ত হয়ে চাঁদনীঘাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার খছরুজ্জামান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

গতকাল শুক্রবার (৯ জুলাই) বিকেল ৫টায় নিজ বাড়ি মাইজপাড়ায় তিনি মারা যান। তিনি মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রাজু আহমদ এর চাচা। তিন বার নির্বাচিত হয়ে তিনি ৫নং ওয়ার্ড মেম্বার ছিলেন প্রায় দীর্ঘ ১৭ বছর। 

জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রাজু আহমদ বলেন, এক সপ্তাহ আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে এসেছেন। গত কাল হঠাৎ লাংস ব্লাস্ট হয়ে মারা যান। লাংস আগের দূর্বল ছিল। ডাক্তার বলেছিলো, পানি কম খাওয়ার জন্য। চাচা ২০১৪ সাল থেকে নানা রোগে ভুগছিলেন। 

রাতে এশার নামাজের পর তার নিজ বাড়ি মাইজপাড়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। দাফন করেন বোরহান উদ্দিন সোসাইটি দাফন-কাফন ও সৎকার টিম।

দাফন-কাফনে অংশগ্রহণ করেন শেখ বোরহান উদ্দীন রহ.. ইসলামী সোসাইটি বিআইএস মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম.মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, দাফন-কাফন ও সৎকার টিমের টিম লিডার আশরাফুল খাঁন রুহেল, টিম মেম্বার রেজাউল ইসলাম সাকিব, সিরাজুল ইসলাম, মোস্তাকিম মিয়া, তিতুমীর আহমেদ, মাহবুব রহমান খান অপু, নাঈম আহমেদ তালুকদার, রাহাত খান রাফি প্রমুখ।

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়