সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২৩:৫২, ১০ জুলাই ২০২১
লকডাউনে অসহায় ৫০০ মানুষকে প্রতিদিন খাবার দিচ্ছে শ্রীমঙ্গলের তরুণরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই' এর উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের আর্থিক সহযোগিতায় করোনায় কর্মহীন ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে বিনামূল্যে প্রতিদিন ৫শ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের সমস্ত দূর্গত মানুষের জন্য গত ৮ জুলাই থেকে প্রতিদিন ৫শ খাবার পৌঁছে দিচ্ছেন তরুণ সেচ্ছাসেবকেরা। কালো ব্যাজ ধারণ করে সেজান জুস কারখানায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আজ শনিবার (১০ জুলাই) তৃতীয় দিনের খাদ্য বিতরণ কর্মসূচী। প্রথমদিন ৫শ এবং দ্বিতীয়দিন ৫শ মিলিয়ে মোট ১ হাজার জনকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। এবং এই খাদ্য সহায়তা ৮ জুলাই থেকে শুরু কার্যক্রম চলবে ১৪ জুলাই পর্যন্ত। লকডাউন যতদিন থাকে ততদিন পর্যন্ত।
এই কার্যক্রমের প্রথম ও দ্বিতীয় দিনের কর্মসূচীতে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর, ডাক বাংলো পুকুর পাড়, রেলওয়ে স্টেশন, কলেজ রোডস্থ চারুকলা ও ভিক্টোরিয়া প্রাঙ্গন, শাহীবাগ, বালুচর, শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরসহ উপজেলার বিভিন্ন জায়গার নিম্নবিত্ত ও ভাসমান মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

সংগঠনের সদস্য অনিতা দেব বলেন, আমরা বিগত বছরগুলো বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ড করেছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সহযোগিতা করেছি। আমরা একটা উদ্যোগ নিয়েছি যতদিন পর্যন্ত লকডাউন চলবে, আমরা আশা রাখছি গরীব অসহায় মানুষদের রান্না করা খাদ্য বিতরণের কার্যক্রম চালিয়ে যেতে পারব।
তিনি বলেন, পাশাপাশি আপনারা যাঁরা আমাদের পাশে থাকতে চান, আমি আপনাদের স্বাগত জানাই, এবং আমি আশা রাখবো অবশ্যই আপনারা আমাদের সঙ্গ দেবেন। আমরা প্রতিদিন প্রায় ৫শ এর অধিক মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি। আমাদের সেচ্ছাসেবক ভাইয়েরা এই খাবার পৌঁছে দিচ্ছেন তাদের হাতে। আমরা অসংখ্য মানুষের কাছে কৃতজ্ঞ যাঁরা আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করেছেন।

সংগঠনের সদস্য এস কে দাশ সুমন বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে দেশের অধিকাংশ সাধারণ মানুষ ও পথশিশুরা মানবেতর জীবন যাপন করছেন। অনাহারে ক্ষুধার্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সারা দেশেই সরকারি ও বেসরকারী বিভিন্ন সংস্থা থেকে দরিদ্রদের সহযোগিতা করা হচ্ছে, কিন্তু আসলে সেটি খুবই অপ্রতুল। কোভিড পরিস্থিতিতে শ্রীমঙ্গল উপজেলায় আমরা দেখেছি অসংখ্য সেচ্ছাসেবীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। আমাদের ‘করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই এ সংগঠনের সদস্যদের অনেকেই এ পরিস্থিতিতে তথ্য দিয়েছেন শ্রীমঙ্গলের অসংখ্য সাধারণ মানুষ ক্ষুধার্ত রয়েছেন অর্থকষ্টে রয়েছেন। প্রথমবার যখন লকডাউন হয় তখন এই সংগঠনের পক্ষ থেকে এই অসহায় ক্ষুধার্ত মানুষগুলোকে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করা হয়েছিল।

তিনি বলেন, আমাদের এই সংগঠনে শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবেশবিদ, শিল্পী, ও সমাজকর্মী রয়েছেন। দ্বিতীয়বার লকডাউন আসার পর এখন পরিস্থিতি আরও ভয়াবহ তৈরি হয়েছে। ‘করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এবারও উদ্যোগ নিয়ে আমরা প্রতিদিন প্রায় ৫ শতাধিক দরিদ্র ছিন্নমূল মানুষ ও পথ শিশুকে আমাদের সংগঠনের সদস্যরা ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে। আমরা মনে করি সরকার এবং দেশের বড় সংস্থাগুলো ও সমাজের বিত্তবান, যাঁরা রয়েছেন তাঁরা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা শ্রীমঙ্গল উপজেলা শহরে বৃহৎ পরিসরে আরো বেশি কাজ করে যেতে পারব। এবং আমরা সরকারের কাছেও এই দাবি জানাই, সরকার যদি এই ছিন্নমূল মানুষের দিকে একটু তাঁকিয়ে আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা এই খাদ্য বিতরণ কর্মসূচি চালিয়ে যেতে পারব।

সংগঠনের এডমিন প্রিতম দাশ বলেন, করোনাকালীন সময়ে লকডাউন অবস্থায় আমরা দেখেছি অসংখ্য শ্রমজীবি মানুষ প্রতিদিন আয় করেন এবং প্রতিদিন ব্যয় করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এইসব মানুষ লকডাউনের কারণে আজ রাস্তায় নামতে পারছে না। তাঁদের জীবিকার কোন ব্যবস্থা নেই। এর কারণে অসংখ্য অসহায় মানুষ জীবিকা নির্বাহ করতে পারছে না। ফলে আমরা 'করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই' এর পক্ষ থেকে এই মানুষটির পাশে দাঁড়াচ্ছি। আমরা প্রতিদিন প্রায় ৫শ এর অধিক মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি। আমাদের সেচ্ছাসেবক ভাইয়েরা এই খাবার পৌঁছে দিচ্ছেন তাদের হাতে। আমরা অসংখ্য মানুষের কাছে কৃতজ্ঞ যাঁরা আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করেছেন।
তাদের এই মহতী উদ্যোগে খাদ্য দিয়ে বা আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলে আপনি এই ০১৭২৩২৯২৯৯৪ এবং ০১৭২৪৪২৯৯৮২ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























