নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৪৩, ১০ জুলাই ২০২১
করোনা আক্রান্ত বিএনপি নেতা নাসের রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
দোয়া মাহফিল। ইনসেটে করোনা আক্রান্ত এম নাসের রহমান ও তার স্ত্রী রেজিনা রহমান।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান স্ত্রী-সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের রোগমুক্তি কামনা করে মৌলভীবাজারে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১০ জুলাই) শহরের পশ্চিমবাজার জামে মসজিদে জোহরের নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মুসল্লিরা এম নাসের রহমান ও তার সহধর্মিণী জেলা বিএনপির সহ-সভাপতি রেজিনা নাসেরসহ পরিবারের সকলের রোগমুক্তি কামনা করেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম। পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম আহমদ জিতু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী মোস্তাক, প্রচার সম্পাদক মো. রোজাউল করিম রেজাসহ নয় ওয়ার্ডের বিএনপি নেতৃবন্দরা।
বিএনপিএ অঙ্গসংগঠন যুবদল থেকে ছিলেন জেলা কমিটির সভাপতি জাকির হোসেন উজ্জল, থানা কমিটির আহ্বায়ক হাফেজ মাহফুজ আহমদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমির আহমদ, পৌর কমিটির আহ্বায়ক শিফন আহমদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শিবলু আহমদ। জেলা স্বেচ্ছাসেবক দল থেকে ছিলেন সাধারণ সম্পাদক জি.এম.মুক্তাদির রাজু, যুগ্ম সাধারণ-সম্পাদক শেখ মিজানুর রহমান নুমেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাফিউল আহমেদ জোসেফসহ অন্যান্যরা।
গত বৃহস্পতিবার (৮ জুলাই) স্ত্রী-সন্তানসহ এম নাসের রহমান করোনা আক্রান্ত হন। তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। তার করোনা আক্রান্ত হওয়ার খবর ওইদিন রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন।
তিনি জানান, নাসের রহমান, তাঁর স্ত্রী রেজিনা রহমান এবং তাঁদের মেয়ের তিনদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ নাসের রহমানের অক্সিজেন সেচুরেশন ওঠানামা করলে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর স্ত্রী রেজিনা রহমান ও মেয়ের শারীরিক অবস্থা ভালো আছে।
এদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান করোনা আক্রান্ত নাসের রহমান ও তাঁর পরিবারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। ভিপি মিজান আইনিউজকে বলেন, তাঁদের সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাইছি।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























