ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ১০ জুলাই ২০২১
আপডেট: ০০:১৫, ১১ জুলাই ২০২১

শ্রীমঙ্গলে আড়াই হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত ও খাদ্য সংকটে থাকা দরিদ্র পরিবারের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উদ্যোগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রায় আড়াই হাজার মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকালে  শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা ১০ কেজি করে চাল বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মো. নেসার উদ্দিন, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, সেনাবাহিনীর (ক্যাপ্টেন) সালমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ।

করোনা সংক্রমণ রোধে  ২০ টি বুথ তৈরি করে তিন ফুট দূরত্ব বজায় রেখে লাইন বেঁধে উপকার ভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি বুথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দায়িত্বে ছিলেন। সামাজিক দূরত্ব এবং শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের কাজ করতে দেখা গেছে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়