ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ১১ জুলাই ২০২১
আপডেট: ১৫:২৩, ১১ জুলাই ২০২১

সব রেকর্ড ভেঙে মৌলভীবাজারে একদিনে ১৪২ জনের করোনা শনাক্ত

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। এবার জেলায় অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে ১৪২ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস। 

রোববার ( ১১ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ শতাংশ। একই সময় ২৭ জন সুস্থ হলেও কারো মৃত্যুর তথ্য পাওয়া যায় নি। 

নতুন শনাক্ত ১৪২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৫ জন, শ্রীমঙ্গলে ১৫ জন, রাজনগরে ১০ জন, কমলগঞ্জে ১০ জন, কুলাউড়ায় ১২ জন, বড়লেখায় ২০ জন, জুড়ীতে ১০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৬৬১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে ১৭ জন শ্রীমঙ্গল, ৭ জন রাজনগরের ও কমলগঞ্জের ৩ জন রয়েছেন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে। 

জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮৮ জন। যার মধ্যে হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ৭৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।  

এছাড়া জেলায় এখন পর্যন্ত ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২১ জন রয়েছেন।  

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়