মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:২৮, ১১ জুলাই ২০২১
মৌলভীবাজার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী
করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
রবিবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। পরিবেশ ও বন মন্ত্রীর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এসব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক এর কাছে হস্তান্তর করেন। এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় করোনা সংক্রমণ উর্ধ্বগতির সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ব্যাক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, নতুন যুক্ত ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৭০টি। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে।
এছাড়াও পরিবেশমন্ত্রী বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন "টিম ফর কোভিড ডেথ"-কে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। টিম লিডার পরিবেশমন্ত্রীর নগদ আর্থিক অনুদান তাদের কজের আরো উৎসাহ যোগাবে বলে জানান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























