নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:১১, ১১ জুলাই ২০২১
নিষেধাজ্ঞা অমান্য করায় মৌলভীবাজারে আরও ১১৬ মামলা, আটক ১৮
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করায় মৌলভীবাজারে ১১৬ টি মামলায় ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
এছাড়া রোববার (১১ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৮ জনকে সাময়িকভাবে আটক করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে অর্থদণ্ড করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মৌলভীবাজার জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মৌলভীবাজারে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসাথে তাল মিলিয়ে বাড়ছে সংক্রমণের হারও। সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। এবার জেলায় অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে ১৪২ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস।

রোববার ( ১১ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ শতাংশ। একই সময় ২৭ জন সুস্থ হলেও কারো মৃত্যুর তথ্য পাওয়া যায় নি।

এদিকে সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে ১৭ জন শ্রীমঙ্গল, ৭ জন রাজনগরের ও কমলগঞ্জের ৩ জন রয়েছেন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে। জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮৮ জন। যার মধ্যে হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ৭৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
সারাদেশে করোনাভাইরাসের আপডেট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১১ হাজার ৮৭৪ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।
রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৬ হাজার ৩৬২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জনে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























