কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:০৯, ১১ জুলাই ২০২১
আহ্বায়ক শিমুল, সদস্য সচিব সাহিদুর
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা
আহ্বায়ক শিমুল, সদস্য সচিব সাহিদুর।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির ওয়েবসাইটে গত ১০ জুলাই ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক শিমুল কান্তি পাল ও সদস্য সচিব সাহিদুর রহমান সাহি।
জানা যায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর ২০১৮ সনের ২২ এপ্রিল তারিখে পত্র নং ১০২ মূলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল অনুমোদন প্রাপ্ত হয়। সংগঠনের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এর যুক্ত স্বাক্ষরে সংগঠনের প্যাডে গত ১০ জুলাই তাদের নিজস্ব ওয়েবসাইটে মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পাল এর ছেলে শিমুল কান্তি পালকে আহ্বায়ক ও কুলাউড়ার বীর মুক্তিযোদ্ধা মসাদুর রহমান এর ছেলে সাহিদুর রহমান সাহি কে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. কবির উদ্দীন, মো. গিয়াস মিয়া, এম.আর মামুন চৌধুরী, মো. আব্দুল বাতিন, মো. মোয়াজ্জেম জেমস, যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম ফারুক, মির্জা হামিদা বেগ আনিকা, এমদাদুল হক সুলতান ও সদস্যবৃন্দ আতিকুর রহমান, রুয়েজ আহমদ, মঞ্জুর আহমেদ আজাদ, টুম্পা মনি, রাকু পাল, শরীফ হোসেন খান, মো. লোকমান আহমেদ, আজিজুর রহমান, রুহুল ইসলাম, মো. ডালিম হোসেন, ফারজানা আক্তার এনি, মো. রবিউল ইসলাম, মো. ইমরান হোসেন, মো. কমরউদ্দীন বাদশা, আব্দুল মুক্তাদির নাছের, মো. নিজাম উদ্দীন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























