বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ০০:১০, ১২ জুলাই ২০২১
বড়লেখার ‘টিম ফর কোভিড ডেথ’কে পরিবেশমন্ত্রীর আর্থিক অনুদান
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় করোনায় মারা যাওয়া লাশের গোসল ও দাফন-কাফনে নিয়োজিত সামাজিক সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’কে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
রোববার (১১ জুলাই) দুপুরে পরিবেশমন্ত্রী তার প্রতিনিধি প্রভাষক অলিউর রহমান পারভেজের মাধ্যমে অনুদানের অর্থ সংগঠনের প্রতিষ্ঠাতা টিম লিডার সাহাব উদ্দিনের হাতে তুলে দিয়েছেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন। এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির দাফন-কাফনে কেউ অংশ নিচ্ছে না। ফলে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন করা হচ্ছে না। এই বিষয়টি সমাজসেবক সাহাব উদ্দিনকে নাড়া দেয়। এরপরই তিনি ২০ সদস্যের ‘টিম ফর কোভিড ডেথ’ নামে একটি টিম গঠন করেন। টিম গঠনের পর থেকেই বড়লেখা ও জুড়ী উপজেলার কোথাও করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে খবর পেলেই টিম নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে হাজির হন টিম লিডার সাহাব উদ্দিন। এরপরই স্বাস্থ্যবিধি মেনে তারা মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেন।
‘টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্ঠাতা টিম লিডার সাহাব উদ্দিন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে স্বজনদের মুখ ফিরিয়ে নেওয়া লাশের দাফন কাফনে তারা এগিয়ে আসেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ চাহিদামত তাদেরকে করোনা সংক্রমণ প্রতিরোধের উপকরণ সরবরাহ করেনি। বেশির ভাগই ব্যক্তিগতভাবে তারা সংগ্রহ করতেন। তাই নানা সংকটের মধ্যেও তাদের এ মানবিক কার্যক্রম চালিয়ে যান। এ পর্যন্ত তারা বড়লেখা ও জুড়ী উপজেলায় ১০ জন করোনা রোগীর লাশ দাফন করেছেন। ‘টিম ফর কোভিড ডেথ’ এর সংকটকালীন মুহুর্তে পরিবেশমন্ত্রীর এ অনুদান তাদেরকে অনুপ্রাণিত করার পাশাপাশি লাশ দাফনের সংকট কাটাতেও বিশেষ অবদান রাখবে।
আইনিউজ/এ.জে. লাভলু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























