ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ১২ জুলাই ২০২১
আপডেট: ২০:৫৯, ১২ জুলাই ২০২১

মৌলভীবাজারে

রাস্তায় ঘুরে ঘুরে হতদরিদ্রদের মধ্যে পুলিশ অফিসারদের খাদ্য সহায়তা

লকডাউনে কর্মহীন খেটে খাওয়া মানুষ। কাজ নেই, পেটে ভাতও নাই। এ অবস্থায় মৌলভীবাজারের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন পুলিশ সদস্যরা। করোনা সংকটে অসহায় মানুষদের পাশে মানবিক উদ্যোগ নিয়ে দাঁড়িয়েছেন তাঁরা। দিনমজুর, ভিক্ষুক, রিক্সাচালক, ভ্যানচালক এরকম ৫০ জন দরিদ্র মানুষকে শহর ঘুরে ঘুরে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

মৌলভীবাজারে সোমবার (১২ জুলাই) পুলিশের উর্ধতন চার-পাঁচজন কর্মকর্তারা ব্যক্তিগত উদ্যোগে প্রতিজনকে প্রায় হাজার টাকা মূল্যের সহায়তা দেওয়া হয়।

সহায়তার মধ্যে প্রতিজনের জন্য ছিলো ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও একটা করে মোরগ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, দিন যত যাচ্ছে, করোনা আতঙ্ক তত বাড়ছে। করোনার মহামারি থেকে রক্ষা পেতে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। দেশের সব জেলা ও এলাকা লকডাউন করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকানপাট, কাজ সবই এখন প্রায় বন্ধ। অনাহারে-অর্ধাহারে কাটছে দরিদ্র মানুষের জীবন। এই অনাহারী মানুষের মুখে একটু খাবার তুলে দিয়ে হাসি ফোটানোর লক্ষ্যে আমাদের এ উদ্যোগ।

তিনি বলেন, এছাড়াও পুলিশের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের চলাচলের জন্য বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম ও অভিযান পরিচালনা অব্যাহত আছে।

হতদরিদ্রদের সহায়তায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবি এম মুজাহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. বদিউজ্জামান ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

আইনিউজ/এআর/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়