নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ০০:২৮, ১৩ জুলাই ২০২১
মৌলভীবাজারে ৩৩টি সিএনজির চাবি জব্দ
মৌলভীবাজার প্রবাসী অধ্যুষিত অঞ্চল। সামনে কুরবানির ঈদ। বাড়তে শুরু করেছে এ অঞ্চলের মানুষের ব্যাংকিং ও গরু কেনার ব্যস্ততা। বৈশ্বিক মহামারি করোনা উপেক্ষা করেই বেড়েছে জনচলাচল। আর লকডাউন না মেনে বাড়ছে যাতায়াতও। তবে লকডাউন ও স্বাস্থবিধি নিশ্চিতে মাঠে সক্রিয় জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ, র্যাব, আনসার, সেনাবাহিনী সমন্বয়ে আইনশৃংখলা বাহিনী।
সোমবার (১২ জুলাই) মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় ৩৩টি সিএনজির চাবি সাময়িক জব্দ করা হয়। এদিন ১৩৬টি মামলায় ৮৬ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় মাঠে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, আসমা উল হুসনা, অর্ণব মালাকারসহ অন্যান্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আইনিউজকে বলেন, মৌলভীবাজার প্রবাসী অধ্যুষিত অঞ্চল।ঈদকে সামনে রেখে সোমবার বেশকিছু সিএনজি চালিত অটোরিকশা চলাচল চোখে পড়েছে। এ অবস্থায় লকডাউন বাস্তবায়নে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এদিন ৩৩টি সিএনজির চাবি সাময়িক জব্দ করা হয়। একইদিনে সিএনজি চালকদের জরিমানা করা হয়েছে, তবে সেটা ছিল খুব সহনীয়।
আরিফুল ইসলাম বলেন লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছি।
এদিকে জরিমানা ও চাবি জব্দ নিয়ে সিএনজি চালকদের মধ্যে বেশ হতাশা ও ক্ষোভ দেখা গেছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























