ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ০৯:৪৩, ১৩ জুলাই ২০২১
আপডেট: ১০:১৮, ১৩ জুলাই ২০২১

মৌলভীবাজারে একদিনে আরও ১২৫ জনের করোনা শনাক্ত

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ। গতকাল এই হার ৩৭ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ আরও বেড়েছে। ২৪ ঘণ্টায় ১৩ জন সুস্থ হলেও কারো মৃত্যু ঘটেনি। 

নতুন শনাক্ত ১২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৮ জন, রাজনগরে ৫ জন, কমলগঞ্জে ১০ জন, বড়লেখায় ১ জন, কুলাউড়ায় ২৬ জন, শ্রীমঙ্গলে ১৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৮১৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে সবাই মৌলভীবাজার সদর হাসপাতালের। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৫ জনে। 

এছাড়া জেলায় এখন পর্যন্ত ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২১ জন রয়েছেন।

এর আগে রোববার (১১ জুলাই) মৌলভীবাজার জেলায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের সব রেকর্ড ছাড়িয়ে রোববার শনাক্ত হয়েছেন ১৪২ জন। সেই হিসেবে আজকের শনাক্তের পরিমাণ মৌলভীবাজারে দ্বিতীয় রেকর্ড।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়