মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:০৭, ১৩ জুলাই ২০২১
মৌলভীবাজার হাসপাতালে যুক্ত হলো আরও ২০টি অক্সিজেন সিলিন্ডার
করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন।
মঙ্গলবার(১৩ জুলাই) দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
ঢাকার মৌলভীবাজার সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ এ সব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক এর কাছে হস্তান্তর করেন। প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের ধারণক্ষমতা ১৪শত লিটার।
এ সময় সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় করোনার ঊর্ধ্বগতির সময় এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় হাসপাতাল কর্তৃপক্ষ ধন্যবাদ জানান ।
নতুন যুক্ত ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৯০টি। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























