নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া
আপডেট: ২১:৩৮, ১৩ জুলাই ২০২১
কুলাউড়ায় একদিনেই রেকর্ড ২৬ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, একদিনে আরও ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫০ শতাংশ।
উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, করোনাক্রান্ত ২৬ জনের মধ্যে কমিউনিটি ক্লিনিকের ২ জন, উত্তর কুলাউড়ার ১ জন, কুলাউড়া গ্রামের ৩ জন , হোসেনপুরের ১ জন, জাব্দা এলাকার ১ জন, দেখিয়ারপুরের ১ জন, জয়চন্ডীর ১ জন, গাজীপুরের ৪ জন, দক্ষিণ কৌলার ১ জন, কৃষ্ণপুরের ১ জন, দানাপুরের ১ জন, মনসুরের ১ জন, ফরিদপুরের ১ জন, মনরাজের ১ জন, চাঁনপুরের ১ জন, কৌলারশীর ১ জন, মাগুরার ১ জন ও উছলাছড়ার ২ জন রয়েছেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আকতার জানান, গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে উপজেলায় এবারই একদিনের টেস্টে সর্বোচ্চ ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত শনিবার (১০ জুলাই) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ৫২ জন। পরীক্ষায় এদের মধ্যে ২৬ জনেরই পজিটিভ এসেছে।
আইনিউজ/ এস আলম সুমন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























