কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:৫৩, ১৩ জুলাই ২০২১
কমলগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে যুগান্তরের কমলগঞ্জ প্রতিনিধির কার্যালয়ে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর কমলগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা। দোয়া ও মিলাদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাব্বির হোসেন।
স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ ভূঁইয়া, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, ভোরের ডাকের প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক দিনকাল প্রতিনিধি আহাদ মিয়া, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি শাহাব উদ্দিন সিহাব, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আশরাফ সিদ্দিকি পারভেজ, দৈনিক বর্তমান খবর প্রতিনিধি রাকেল আনসারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























