মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৩৪, ১৩ জুলাই ২০২১
লকডাউন অমান্য: মৌলভীবাজারে ৮৭ মামলায় সাড়ে ৪৭ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজারে ৮৭ টি মামলায় ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
চলমান লকডাউনের অংশ হিসাবে ১৩ তম দিনে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬টা জেলার সকল উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সাময়িকভাবে আটক করা হয় ৯ জনকে।
দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে অর্থদণ্ড করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মৌলভীবাজারের সর্বশেষ করোনা পরিস্থিতি
মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে ১২৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ। একই সময় সুস্থ হয়েছেন ৪০ জন।
মৌলভীবাজারে এখন পর্যন্ত ৩ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮৪৫ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























