নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১০:১৯, ১৪ জুলাই ২০২১
মৌলভীবাজারে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।
বুধবার (১৪ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১১১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৬ শতাংশ। গতকাল এই হার ৪০ দশমিক ৬ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কমেছে। ২৪ ঘণ্টায় ২৭ জন সুস্থ হলেও মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। তারা দুজনেই মৌলভীবাজার সদর হাসপাতালের রোগী ছিলেন।
নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৪ জন, রাজনগরে ৩ জন, কমলগঞ্জে ৪ জন, বড়লেখায় ১ জন, কুলাউড়ায় ১৪ জন, শ্রীমঙ্গলে ৮ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৮৫০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে ১৪ জন মৌলভীবাজার সদর হাসপাতালের, বাকি ১৩ জন কুলাউড়ার। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৭২ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর হাসপাতালের আরও ২ জনের মৃত্যু নিয়ে জেলায় এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৩ জন রয়েছেন।
এর আগে রোববার (১১ জুলাই) মৌলভীবাজার জেলায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের সব রেকর্ড ছাড়িয়ে রোববার শনাক্ত হয়েছেন ১৪২ জন। এর পরে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) ১২৫ জন শনাক্ত হয়েছেন, যা শনাক্তের পরিমাণে মৌলভীবাজারে দ্বিতীয় রেকর্ড।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























