নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:২৩, ১৫ জুলাই ২০২১
পেটে সন্তান নিয়ে মারা গেলেন ভাষা
পেটে সন্তান নিয়ে মারা গেলেন করোনা আক্রান্ত আইনজীবী অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা (৩৪)। আজ বুধবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টায় তিনি সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ভাষা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সহধর্মিণী। তিনি পেশায় আইনজীবী, হাইকোর্টে কর্মরত ছিলেন। এছাড়াও ভাষা সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
ভাষা সুনামগঞ্জের প্রয়াত নেতা গোলাম রাব্বানীর বড় মেয়ে। তাঁর মা শামসুন্নাহার রাব্বানী শাহানা মৌলভীবাজার-সুনামগঞ্জ সংরক্ষিত নারী সাবেক সাংসদ।

অল্প বয়সে তার এই মৃত্যুতে বড়লেখাসহ বিশিষ্টজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ইতোমধ্যেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ সহ আরও অনেকে। এর আগে বড়লেখায় ভাষা রেহনুমা, মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ সকল করোনা রোগীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলও করা হয়েছিলো।
উল্লেখ্য, ভাষা রেহনুমা বিভিন্ন সময়ে সুনামগঞ্জের বিভিন্ন ইস্যু আইনিউজ.নিউজের লাইভে তুলে ধরেছিলেন। ভাষাকে তার সুনামগঞ্জের পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে বলে জানা গেছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























